আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 12:26 am || প্রকাশের তারিখ: April 8, 2020, 2:08 pm
তামাক ও নেশাজাত দ্রব্য বন্ধের দাবি ইবি প্রক্টরের
ইবি সংবাদদাতা।। করোনা মোকাবেলায় তামাক ও নেশাজাত দ্রব্য বন্ধের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে এ দাবি জানান তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দের প্রতি বিনীত অনুরোধ  দেশে বিড়ি, সিগারেট তামাক ও নেশাজাত দ্রব্য সরবরাহ ও উৎপাদন কিছুদিন বন্ধ রাখুন।’


এ বিষয়ে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘WHO-এর তথ্যমতে ধূমপান ও নেশাজাত দ্রব্য গ্রহণ করলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। আমার কাছেও মনে হয়েছিল ধূমপায়ীদের করোনা ঝুঁকি বেশি। তাই সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছি এসব বন্ধ রাখতে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম