আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:20 pm || প্রকাশের তারিখ: April 8, 2020, 2:46 pm
ফ্রান্সে মৃতের সংখ্যা ছাড়ালো ১০ হাজার
ঢাকা।। নভেল করোনাভাইরাসে ইউরোপের দেশ ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪’শ ১৭  জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে  মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। অপরদিকে আক্রান্তের সংখ্যা লাখের বেশি। ইউরোপের এই দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে।

ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ৩’শ ৩৭ জন। তবে করোনায় আক্রান্ত ৭ হাজার ১’শ ৩১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৭’শ ৬ জন। বিশ্বের ৮২ হাজার ৮০জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১’শ ৫০ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম