আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:19 pm || প্রকাশের তারিখ: April 8, 2020, 3:03 pm
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু প্রায় দুই হাজার
ঢাকা।। নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯’শ ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়ালো। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩’শ ৩৫ জন এবং সুস্থ হয়েছে ২১ হাজার ৬’শ ৭৪ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, মঙ্গলবার ( ৭ এপ্রিল) নিউইয়র্কে নতুন করে ৭’শ ৩১ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪’শ ৮৯। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮’শ ৩৬। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৭’শ ৬ জন। বিশ্বের ৮২ হাজার ৮০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১’শ ৫০ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম