আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 3:03 pm || প্রকাশের তারিখ: April 8, 2020, 4:06 pm
ঝালকাঠিতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদাখোলা গ্রামের ব্যবসায়ী জাহিদ হোসেন স্বপন সিকদার (৩৫) কে হত্যার পর তার লাশ নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে নিখোঁজের ২ দিন পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছে পুলিশ। স্বপন দক্ষিণ আদাখোলা গ্রামের শহিদুল ইসলাম চাঁন মিয়া সিকদারের ছেলে এবং পুটিয়াখালী বাজারে মোবাইল বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা করতো। ওই ঘরে তিনি একাই থাকতেন।

সরেজমিনে পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপন সোমবার (৬ এপ্রিল) রাতে বাবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে তার নতুন বাড়ি ঘুমাতে আসেন। এরপর আর থেকে নিখোঁজ। পরের দিন মঙ্গলবার বাড়িতে খাবার খেতে না যাওয়া অনেক বার ফোন দেয়া হলেও যখন কেহ ফোন রিসিভ করে না তখন তার পরিবারের লোকজন মঙ্গলবার রাত ১১ টার দিকে স্বপনের নতুন বাড়ি যায় এবং তার ঘরটির দরজা খোলা অবস্থায় দেখতে পান ও এরপর ঘরে প্রবেশ করলে ঘরের লাইট ও ফ্যান চলন্ত অবস্থায় দেখে এবং স্বপনকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পুলিশ খবর দেয়।

স্বপনের মামা আমিনুল ইসলাম জানান, কোন না কোন আক্রশমূলক ভাবে তাকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। কারন তার পা মাটিতেই ছিল। কয়েক মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে স্বপন একাই ওই ঘরে বসবাস করে আসছিলো।

রাজাপুর থানার এসআই শাহ আলম জানান, প্রাথমিক সুরতহালে তার মৃত ২৪ ঘন্টা আগে হয়েছে বলে ধারণা করেন। তিনি বলেন, মৃত্যুর সঠিক কারন জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং তবে কাউকে আটক করা হয়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম