আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 8:00 pm || প্রকাশের তারিখ: April 8, 2020, 9:16 pm
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ডাক্তারের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা ।। যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক ডাক্তারের বিরুদ্ধে তার স্টাফ হারবাল সহকারী নার্সের সাথে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এ সময় দুই জনই এলাকাবাসির হাতে গন ধোলাইয়ের শিকার হন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। ঐ ডাক্তার মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও ঘটনাটি জানাজানি হয়ে যায়।

এলাকাবাসি জানায়, শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ঐ ডাক্তার শনিবার রাত ৯ ঘটিকার সময় তার স্টাফ হারবাল সহকারী নার্সকে হাসপাতালের কোয়ার্টারে ডেকে পাঠায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তার পিছু নেয় এবং আপত্তিকর অবস্থায় ডাক্তারের কোয়ার্টারে তাদের হাতে-নাতে ধরে ফেলে। এ সময় তাদের মারধর দেয়া হয়। অভিযুক্ত ঐ ডাক্তার মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করলেও বিষয়টি জানাজানি হয়ে যায়।

সংবাদ পত্রে যাতে সংবাদ প্রকাশ না হয় এ জন্য স্থানীয় একজনকে দায়িত্ব দেয়া হয়। এলাকাবাসি তাদের বিরুদ্ধে এ বিষয়ে শাস্তির দাবী জানিয়েছেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম