প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 9:18 am || প্রকাশের তারিখ: April 8, 2020, 10:29 pm
ঢাকা।। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ জন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি উপজেলার শুভাঢ্যার বেগুনবাড়ীতে আরেকজন কালিন্দী বরিশুর এলাকার। বাকি দুইজন আগে আক্রান্তদের পরিবারের লোক।
এর আগে, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জ উপজেলার মডেল টাউন এলাকায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর দিনই জিনজিরা এলাকায় দুইজন ও শুভাঢ্যা হিজলতলা এলাকায় একজন রোগী শনাক্ত হয়।