প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 2:28 am || প্রকাশের তারিখ: July 9, 2019, 7:29 am
ষ্টাফ রিপোর্টার:
গত ৭ মে থেকে বন্ধ হওয়া আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি আশ্বাস দিয়ে বলেন, আলোচনায় মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব।
(আজ) মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এ আমন্ত্রণ দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দু’টি রাস্তা বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে।
রাজধানীর যানজটের বিষয়ে নগরপিতা হিসেবে আমার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসসিসি মেয়র।
রাজধানীর কয়েকটি সড়কে রিকশাচলাচল বন্ধ করার ঘোষণায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিভিন্ন সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। গন্তব্যে যেতে বাসে চড়ে দীর্ঘসময় বসে থাকার পর অনেকে হেঁটেই রওয়ানা হয়েছেন।