আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:29 pm || প্রকাশের তারিখ: July 9, 2019, 7:58 am
চট্রগ্রাম-কক্সবাজার সাথে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন
নিউজ ডেস্ক:  টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়ার বড় দুয়ারা-কলঘর এলাকায় সড়কগুলো। এর ফলে বন্ধ হয়ে গেছে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক  যোগাযোগ ।ভোগান্তিতে পড়তে হয়েছে এসব সড়ক ব্যবহারকারীদের।

বান্দরবানের কাস মালিক সমিতি এ খবর নিশ্চিত করে জানান, রাস্তা থেকে পানি সরে গেলে স্বাভাবিক হবে বাস চলাচল।

উজানের ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে প্লাবিত এলাকাসহ আশপাশের মানুষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম