প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:59 am || প্রকাশের তারিখ: April 9, 2020, 2:48 pm
নিজস্ব প্রতিবেদক ।। করোনাভাইরাসে ভাইরাসের প্রকোপে ভীত পুরো বিশ্ব। লকডাউন করা হয়েছে বিশ্বের প্রায় অধিকাংশ দেশ। এরই মাঝে করোনার সংক্রামক এড়াতে টানা ২৪ দিন সাধারন ছুটি ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। এতে বিপাকে পড়েছেন খেটেখাওয়া শ্রমিক ও দিনমজুর। খাদ্যের অভাবে চরমভাবে দিনযাপন করছে নিম্ন-আয়ের লোকজন। এসব দুংস্থ ও অসহায়দের সাহায্যে নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন সাভারের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
৯ মার্চ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকমীদের দিয়ে বিভিন্ন গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেন এসব ত্রাণ। প্রতিটি পরিবারের হাতে তুলে দেয়া হয় এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেলসহ নানা খাদ্য সামগ্রী। শিমুলিয়া ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক জিয়ার নির্দেশ করেন,কোন মানুষ যেন অনাহারে না থাকে। তাই আমাদের এলাকায় যত গরীব, অসহায় মানুষ আছে। তাদেরকে, সাভারের সাবেক সংসদ সদস্য ডা: সালাউদ্দিন বাবুর অর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান বিতরণ কার্যক্রম চলবে বলেও জানান এই নেতা।
সাভারের সাবেক সংসদ সদস্য ডা: সালাউদ্দিন বাবু আমাদেরবাংলাদেশ.কমকে জানান,সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবানও জানাচ্ছি। বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
ত্রাণ বিতরণ করার সময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিন্টু, আশুলিয়া থানা মুক্তিযোদ্ধের দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, শিমুলিয়া ইউনিয়নে যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।