আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 2:28 am || প্রকাশের তারিখ: July 9, 2019, 8:24 am
রাজধানীতে রিকশা চালকদের সড়ক অবরোধ-বিক্ষোভ, তীব্র যানজট
নিউজ ডেস্ক: রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মালিবাগ-রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালক ও মালিকরা।

ইতোমধ্যে মালিবাগ থেকে শুরু করে বাড্ডা লিংক রোডসহ কয়েকটি রাস্তা আটকে রিকশা চালকরা আন্দোলন শুরু করে দিয়েছেন। রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দেয়ার পক্ষে দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

মঙ্গলবার সকাল ৮টায় আন্দোলনকারীরা রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ করে। সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখার কারণে মালিবাগ, রামপুরা, বাড্ডা, কুড়িলের সঙ্গে সংযুক্ত সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত রিকশা চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এর মধ্যে সরকার রাজধানীর সব সড়কে রিকশা চালানোর অনুমতি না দিলে বুধবার আবারও সকাল থেকে ৭ ঘণ্টা আন্দোলন কর্মসূচি চলবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম