আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: April 9, 2020, 3:35 pm
ঠাকুরগাওয়ে ৬৮ বস্তা চালসহ আটক এক
ঠাকুরগাও সংবাদদাতা।। ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৮ বস্তা ওএমএসের সরকারি চালসহ এক নসিমন চালককে আটক করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনকে খবর দেয়া হলে তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চালের বস্তাগুলো নিয়ে আসেন।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট থেকে কুশলডাঙ্গী এমেরুলের মিলে চাল নিয়ে আসার সময় পারুয়া গ্রামের বাসিন্দা ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল ভোর ৫টায় নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠার পর তার বাসার সামনে দুইটি ভ্যান ও একটি নসিমন চালের বস্তাসহ আটক করে। এ সময় নসিমনে থাকা দুইজন পালিয়ে গেলেও নসিমনের চালক পান্না কাউসারকে আটক করা হয়।

আটক নসিমনের চালক পান্না জানায়, চালগুলো মোড়লহাট থেকে নিয়ে কুশলডাঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এমেরুল মিলারের গুদাম ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চালের বস্তাগুলো এমেরুল মিলার ক্রয় করেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, এ ঘটনায় জড়িতদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম