আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:18 am || প্রকাশের তারিখ: April 9, 2020, 4:28 pm
আতিফ ইসলামের আজানে মৃগ্ধ শ্রোতারা
ঢাকা।। বিশ্বজুড়ে করোনার মহামারিতে আতঙ্কিত সবাই। এই সময়ে সহায়তার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। নিজে আজান দিয়ে তা রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন তিনি। আজানের ভিডিওর সঙ্গে উর্দুভাষায় সাবটাইটেলও দিয়েছেন আতিফ আসলাম।

তার আজানের সৌন্দর্য অস্বীকার করার যেমন উপায় নেই, তেমন সামাজিকমাধ্যমেও তা ঝড় তুলেছে। ভক্তরা জানিয়েছেন, আতিফের কণ্ঠে আজান শুনে তাদের চোখে পানি এসে গেছে। অস্থিরতা অনুভব করেছেন।-খবর ডন







আজান শুনে মুগ্ধ হয়ে সেই অনুভূতি জানিয়েছেন ভক্তরা। বাজগা নাঈম নামের একজন বলেন, মানুষকে অভিভূত করতে আতিফ কখনো ব্যর্থ হননি। তার এই আজানের ধ্বনি আমার অন্তরে গিয়ে লেগেছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।

টুইটারে ড্রিম গার্ল নামে একজন লিখেছেন, আতিফ আসলাম সুমধুর কণ্ঠে আজান দিয়েছেন, আমি কান্না ধরে রাখতে পারিনি। তার আজান আমার হৃদয় ছুঁয়ে গেছে।





https://youtu.be/OUP-YT0Dkj8
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম