আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 11:52 am || প্রকাশের তারিখ: April 9, 2020, 5:58 pm
বাংলাদেশ সফল স্থগিত করলো অষ্ট্রেলিয়া
ঢাকা।। পাকিস্তান ও আয়ারল্যান্ড সিরিজের পর এবার করোনা সতর্কতায় স্থগিত করা হলো বহুকাঙ্খিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে জুনের প্রথম সপ্তাহে অজিদের বাংলাদেশ সফরের কথা ছিল। এবং ওই মাসের ১১ ও ১৯ জুন চট্টগ্রাম ও ঢাকায় ম্যাচ দুটি গড়ানোর কথা ছিল কিন্তু প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব বিবেচনা করে তা স্থগিত করা হয়েছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় সিরিজটির সূচী পুনরায় নির্ধারণে এক সঙ্গে কাজ করবে স্বাগতিক বিসিবি ও সফরকারী ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম