আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 7:37 am || প্রকাশের তারিখ: April 10, 2020, 3:21 pm
চট্রগ্রামে দায়িত্বরত সাংবাদিককে পেটালো পুলিশ
চট্রগ্রাম।। চট্টগ্রামের রাউজানের বাড়ি থেকে চট্টগ্রাম শহরে কর্মস্থলে যাওয়ার পথে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকিকে পিটিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক নাসির উদ্দিন রকি।

তিনি জানান, আমার ছোট ভাই স্বাস্থ্যকর্মী, সে এপিক হেলথ কেয়ারে চাকরি করে। তাকে নিয়ে মোটরসাইকেলে করে রাউজানের বাড়ি থেকে নগরের আসকারদিঘী এলাকায় কর্মস্থল যুগান্তরের ব্যুরো অফিসে যাচ্ছিলাম। আমি ও আমার ভাইয়ের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল। পথে কুয়াইশ এলাকায় পৌঁছলে কনস্টেবল জাহাঙ্গীর অতর্কিতভাবে আমার উপর লাঠিচার্জ করে।

সাংবাদিক নাসির উদ্দিন রকি বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি সংবাদপত্র ছুটির আওতামুক্ত থাকার বিষয়টি জানানোর পরও কনস্টেবল জাহাঙ্গীর লাঠিচার্জ করে। বিষয়টি আমি চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার ওসিকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

হাটহাজারী থানার ওসি মো. মাসুদ আলম বলেন, সাংবাদিক পরিচয় না জানার কারণে ঘটনাটি ঘটেছে। বিষয়টি ঘটনাস্থলেই সমাধান হয়ে গেছে। উনার (সাংবাদিক নাসির উদ্দিন রকি) সঙ্গে আমার কথা হয়েছে।

সূত্র: একুশে পত্রিকা
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম