আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 10:57 am || প্রকাশের তারিখ: April 10, 2020, 3:28 pm
দুর্গাপুরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন উপ-ভাইস চেয়ারম্যানের
রাজেশ গৌড়।। নেত্রকোনার দুর্গাপুরে করোনা ভাইরাস এর সংক্রমন এড়াতে নিজ নিজ বাসায় অবস্থানরত কর্মহীন গৃহবন্দী খেটে খাওয়া দুঃস্থ অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করলেন দুর্গাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান নীরা সাদ্দাম আকুঞ্জি।

শুক্রবার দুপুরে পৌর শহরের বিরিশিরি এলাকায় তার নিজ বাসভবনের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাঁচ কেজি চাউল, হাফ কেজি ডাইল, হাফ কেজি করে তৈল, এক কেজি লবন, একটি সাবান ও মাক্স বিতরন করা হয়।

উক্ত খাদ্য সামগ্রী বিতরন কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ধ্রুব সরকার, বিজন কৃষ্ণ রায়, রিফাত আহমেদ রাসেল, রাজেশ গৌড়, সাবেক সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এমরোজ হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম