আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:59 am || প্রকাশের তারিখ: April 10, 2020, 3:34 pm
৮৫ টি পরিবারকে সহযোগিতা করলো অস্তিত্ব ফাউন্ডেশন 
নোবিপ্রবি সংবাদদাতা।। করোনার প্রভাবে মানবেতর জীবনযাপন করছে নোয়াখালী জেলায়  নিম্ন আয়ের মানুষেরা।এই অসহায় মানুষদের সহযোগিতার লক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে নোয়াখালী জেলার কিছু তরুণ।



 "ট্রিবিউট টু নোয়াখালী :খাদ্য বিতরণ কর্মসূচি "এমন স্লোগানে গতকাল বৃহস্পতিবার   (৯ এপ্রিল) নোয়াখালীর মাইজদি কোর্ট প্রাঙ্গনে এই ইভেন্ট পরিচালিত হয়।




ইভেন্ট টি সম্পন্নের ব্যাপারে উদ্যোক্তারা জানান,আমরা  অস্তিত্ব ফাউন্ডেশন এর "ট্রিবিউট টু নোয়াখালী " ইভেন্ট টি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।আমরা ১০০টি অসহায় পরিবারকে এক সপ্তাহের খাবার প্রদান এর উদ্দেশ্যে ইভেন্ট টি শুরু করেছিলাম। শেষ পর্যন্ত সকলের সহযোগিতায় আমরা ৮৫টি অসহায় পরিবারকে এক সপ্তাহের বাজার বা এর সমপরিমাণ অর্থ প্রদান করতে সমর্থ হয়েছি। ইভেন্টটি সম্পন্ন করতে যারা বিভিন্নভাবে  সহোযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।"




তারা আরো জানান,আমাদের প্রদান কৃত খাদ্যদ্রব্য (প্রতি পরিবার) এর মধ্যে ছিল ৫ কেজি চাল,৪কেজি আলু, ৩ পোয়া মসুর ডাল, আধা কেজি এংকর ডাল,১ লিটার তেল, ১ কেজি পেয়াজ এবং ১ টি সাবান।আমরা যথাযথ জীবানু মুক্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি এবং নিজেদের প্রতিও যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছি।"
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম