আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:06 pm || প্রকাশের তারিখ: July 9, 2019, 8:42 am
বিশ্বকাপ ক্রিকেটে আজ শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই
খেলা প্রতিনিধি: বিশ্বকাপ ক্রিকেটে আজ শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। প্রথম সেমিতে ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।


গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকে সেমিফাইনালে খেলতে নামবে কোহলিরা। তাই শেষ চারে ভারকেই ফেবারিট মানছে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দু’দলের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও অজানা নয় ক্রিকেটারদের শক্তি সামর্থ। এই বিশ্বকাপে সবচেয়ে কম রান করা দলগুলোর একটি নিউজিল্যান্ড। আর ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে ফেবারিটের মতোই খেলেছে।বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের পরিসংখ্যান সুখের নয়। ছ’বার টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেও জিততে পারেনি তারা। এবার সেই খরা কাটাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। সেমি’র লড়াইয়ের আগে সেরে উঠেছেন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ফার্গুসন। পরিসংখ্যান আর বর্তমান পারফরমেন্সে এগিয়ে ভারত। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের পথে থাকতে ভুল না করে সেরাটা দিতে চায় নিউজিল্যান্ড।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম