প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 7:37 am || প্রকাশের তারিখ: April 11, 2020, 10:31 am
ঢাকা।। সাধারণ ছুটি হলেও আজ রাজধানীতে যান চলাচল কিছুটা বেড়েছে। এদিকে, সামাজিক দূরত্ব নিশ্চিতে নিয়োজিত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী।
জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় চলাচল করতে দিচ্ছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী। অহেতুক চলাচল করলে সতর্ক করার পাশাপাশি মামলা, জরিমানা ও ছোট ছোট সাজা দেয়া হচ্ছে। এর মাঝেও বেশ কিছু এলাকায় লকডাউনের নির্দেশ মানছেন না এলাকাবাসী।
রাজধানীর ৫২টি এলাকা লকডাউন এলাকায় স্থানীয়দের উদ্যোগে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মানুষের আনাগোনা।