আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 9:23 pm || প্রকাশের তারিখ: April 11, 2020, 5:40 pm
লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
লোহাগাড়া(চট্রগ্রাম)সংবাদদাতা।। চট্রগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে আল ওয়াজেদ রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাফি মল্লিক ছোবাহান হাজির পাড়ার জিয়াউল হকের পুত্র এবং স্থানীয় হামেদিয়া এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে জাল দিয়ে মাছ ধরছিল শিশু রাফির দাদা ও বাবা। মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন তারা। এসময় তাদের অগোচরে খেলতে খেলতে শিশুটি অপর একটি পুকুরে পাতিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে শুরু করে। একপর্যায়ে পুকুরে শিশু রাফি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে, শিশু রাফির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম