আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 12:25 am || প্রকাশের তারিখ: April 11, 2020, 5:42 pm
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নোবিপ্রবি
নোবিপ্রবি সংবাদদাতা।। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার  (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.মো.আবুল হোসেন স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক (ব্যবহারিক ও তাত্ত্বিক সব ধরনের ক্লাস ও পরীক্ষা)  ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার আনুমানিক ৪ দিন পূর্বে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।তবে জরুরী সেবা কার্যক্রম ছুটির আওতামুক্ত থাকবে।সরকার ঘোষিত সরকারি ছুটি বৃদ্ধি করা না হলে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ পবিত্র রমজান মাসে সকাল ৯ টা থেকে ৩.৩০ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছুটি চলাকালীন  শিক্ষার্থীদের সব ধরনের শিষ্টাচার  এবং সরকার ঘোষিত নিয়মকানুন সমূহ অনুসরণ করে নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম