প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 9:23 pm || প্রকাশের তারিখ: April 11, 2020, 5:50 pm
ভোলা সংবাদদাতা।। ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় মো. আবুল কালাম (৫০) নামের এক ব্যাক্তির করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঠাণ্ডা জ্বর কাশি,ডায়রিয়াসহ শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পরে ভোলা সদর হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই ব্যাক্তির বাড়িসহ স্থানিয় দুইটি গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মহসিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আবুল কালামের গার্মেন্টস কর্মী পুত্রবধু গত সাতদিন আগে ঢাকা থেকে লালমোহনের নিজ বাড়ীতে আসেন। এর পরে গত পাঁচদিন ধরে আবুল কালাম ঠাÐা জ্বর,কাশি,ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে কর্তব্যরত ডাক্তার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে ভোলা নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা প্রশাসনকে না জানিয়েই কোন প্রকার সুরক্ষা ছাড়া রাতেই লাস দাফন করা হয়। মৃত্যুর আগে আবুল কালামের নমুনা সংগ্রহ করা হয়,লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নমুনা বরিশালে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।