আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: April 11, 2020, 6:11 pm
নোয়াখালীতে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলো
নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইতালি প্রবাসী মৃত সেই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ইটালী প্রবাসী ওই ব্যক্তি (মোরশেদ আলম ৪৫) নভেম্বর মাসে দেশে ফেরেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা চলে। গত বুধবার বিকেলে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, নিহতের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। আজ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। মরদেহ সেনা সদস্যদের তত্ত্বাবধানে সেখানে দাফন হবে।

ওই প্রবাসীর পরিবারের ২৯ সদস্যকে সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিার বাড়িটি লকডাউন করে লাল পতাকা উত্তোলন করে দিয়েছিল উপজেলা প্রশাসন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম