আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 6:33 am || প্রকাশের তারিখ: April 11, 2020, 6:17 pm
সিলেট লকডাউন ঘোষণা
সিলেট সংবাদদাতা।। মানুষকে ঘরে রাখতে ব্যর্থ হয়ে পুরো সিলেটকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লকডাউনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের কারণে এখন থেকে সিলেট জেলা থেকে কেউ বাইরে ও বাইরে থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ সিলেট প্রবেশ করতে পারবেন না। একইভাবে সিলেট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। এছাড়া একইভাবে সিলেট জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশনা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকলেও কেবলমাত্র জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম