আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 6:33 am || প্রকাশের তারিখ: April 11, 2020, 6:50 pm
২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ দেশের সব আদালত
ঢাকা।। করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগসহ দেশের (নিম্ন) অধস্তন আদালতগুলোতে সাধারণ ছুটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম