আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 5:37 am || প্রকাশের তারিখ: April 12, 2020, 2:25 pm
বিকেল ৫ টার মধ্যে দোকান ও ‍সুপারশপ বন্ধের নির্দেশ
ঢাকা।। ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্ধের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
উদ্ভুত করোনা সংকট মোকাবিলায় নগরবাসীকে এ নতুন নির্দেশনা মেনে চলার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।
এর আগে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ খোলা রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি।
রোববার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম