প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 5:05 am || প্রকাশের তারিখ: April 12, 2020, 2:54 pm
ঢাকা।। শুধু মাজেদ নয়, বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনিরও ফাঁসি কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোবাবার (১২ এপ্রিল) ধানমন্ডিতে নিজ বাসার সামনে ত্রাণ হস্তান্তর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
গতকাল শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধুর খুনি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়। এখনও পলাতক আছে পাঁচজন আসামি। তারা হলেন- খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল বঙ্গবন্ধুর এক খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। বাকি আরো ৫ জন বিদেশে পলাতক। তাদের দুই জন কোথায় আছে সেটা আমরা জানি। কিন্তু বাকি তিনজন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তাদের দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তাদের ফাঁসিও কার্যকর করা হবে।
এ সময় করোনা প্রসঙ্গে লক ডাউনে সবাইকে নিজ বাসায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।