আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: April 12, 2020, 6:19 pm
লোহাগাড়ায় ১ বসতঘর আগুনে পুড়ে ছাই
অমিত কর্মকার।। লোহাগাড়ায়  উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর কালু সিকদার পাড়ায় ১১ এপ্রিল রাত সাড়ে ৯টায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক আবু তৈয়ব। তিনি ঘরটি ভাড়া দিয়েছিলেন বলে জানাগেছে ।প্রত্যকদর্শীরা জানান, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা টিনের ছাউনি ও পাশের বেড়াযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।



খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে আসলেও তাদের আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করতে হয়নি। এর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। অগ্নিকান্ডে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।



স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস জানান, কিল্লার আন্দরের কালু সিকদার পাড়ায় এক বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম