আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 5:13 am || প্রকাশের তারিখ: April 12, 2020, 6:23 pm
জয়পুরহাটে সাড়ে ২৫টন সরকারি চালসহ আওয়ামীলীগ নেতা আটক
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন অবৈধ চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করেছে র‌্যাব। শনিবার( ১১ এপ্রিল) সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।

আওয়ামলীগ নেতা আল ইসরাইল জুবেল গোপীনাথপুর গ্রামের মৃত নছির আহম্মেদের ছেলে।

পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান,গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেল এর গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪০ মেট্রিক টন অবৈধ চাল উদ্ধার সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম