আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 1:20 pm || প্রকাশের তারিখ: April 12, 2020, 6:36 pm
ইবির অসহায় শিক্ষার্থীদের পাশে ইবি সিওয়াইবি
ইবি সংবাদদাতা।। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই গরীব, মধ্যবিত্ত পরিবার থেকে আসা। এসব শিক্ষার্থীরা অনেকেই নিজের খরচটুকু নিজেই চালিয়ে নিতে চেষ্টা করেন। অনেকে আবার পরিবারের খরচও চালান। কিন্তু সম্প্রতি বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় অধিকাংশই কর্মশূন্য হয়ে পড়েছেন।

এসব কর্মহীন, অসহায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক যুব সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। ইবির কোন শিক্ষার্থী তাদের জানালে পরিচয় গোপন রেখেই সাহায্য করবে তারা বলে জানা গেছে।

সংগঠন সূত্র জানায়, বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় অনেক শিক্ষার্থীই কর্মশূন্য হয়ে পড়েছে। এসব অসহায় শিক্ষার্থীরা তাদের জানালে তথ্য ও পরিচয় গোপন রেখেই  সাহায্য পৌঁছে দিবে। শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই সহযোগিতা করবে বলেও জানায় তারা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইবির সাবেক শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান জানায় তারা। সহযোগিতা পাঠাতে বিকাশ (পার্সোলান) করুন ও সহযোগিতা পেতে যোগাযোগ করুন +8801780643099, +8801798060670 এসব নম্বরে।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশ গরিব, মধ্যবিত্ত পরিবার থেকে আসা। বর্তমানে করোনা ভাইরাসের কারণে অনেকের পরিবার দারিদ্র্যতার সাথে লড়াই করছে। লজ্জায় তারা মুখ খুলছেনা। এসব শিক্ষার্থীদের জন্যই আমাদের এই উদ্যোগ।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম