আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 9:43 am || প্রকাশের তারিখ: April 12, 2020, 7:15 pm
কামারখন্দে উন্মক্ত বাজার ঘোষণা
কামারখন্দ(সিরাজগঞ্জ)সংবাদদাতা।। করোনাভাইরাস মহামারিতে সমগ্র মহাবিশ্ব । এই মহামাির আঘাত থেকে বাদ পড়েনি বাংলাদেশেও। করোনা ভাইরাসের জন্য সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছেন   নিম্ন আয়ের মানুষগুলো।  ঘর থেকে বের হতে না পেরে খাদ্য সংকটে ভুগছে অনেক পরিবার।


এমন অবস্থায় উন্মুক্ত  বাজার ঘোষণা দিয়েছেন  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল  ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবু সাইদের ছেলে  হিরা।  দেশের এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এমন ব্যতিক্রমী  উদ্যোগ নিয়েছেন  মুক্তিযোদ্ধার সন্তান হিরা।

আজ রবিবার(১২ এপ্রিল) বাগবাড়ী গ্রামের মল্লিকবাড়ীর একটি দোকানে উন্মুক্ত  কাচা  বাজার বসিয়েছেন।  এ উন্মুক্ত  কাচাবাজার চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।  এই উন্মুক্ত  বাজারে আলু, বেগুন, কাঁচা মরিচ,ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে বলে জানিয়েছেন আশরাফুল সাইদি হিরা।


এ বিষয়ে ব্যাপারে আশরাফুল সাইদি হিরা জানান,আমাদের দেশে করোনাভাইরাস আসায় গ্রামে গরিব অসহায় মানুষ কাজকর্ম করতে পারছেন না। ঘর থেকে বের হতে সরকার থেকে নিষেধ আছে। তাই এই গরিব মানুষদের কথা ভেবে নিজের জমানো টাকা থেকে উন্মুক্ত  বাজার দিয়েছি। এতে অনেকেই উপকৃত হবেন।  সাধারণ গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে এ উন্মুক্ত  বাজার দিয়েছি।  লজ্জা না করে যাদের প্রয়োজন তারা বিনা পয়সায় নিয়ে যাবেন। আর এ উন্মুক্ত  বাজার চলবে করোনাভাইরাস বা পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম