আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 8:59 am || প্রকাশের তারিখ: April 13, 2020, 3:38 pm
বাগেরহাটে সরকারী ১০ টাকার ৪ বস্তা চাল সহ আটক১
শেখ সাইফুল ইসলাম।। বাগেরহাটে চুলকাঠি এলাকা থেকে ১০ টাকা কেজি দামের ৪ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।


জানা যায়, গরীব ও অসহায় মানুষের খাদ্য সহায়তার ১০ টাকা কেজি দামের সরকারী চাল বাগেরহাটের হাকিমপুর গ্রাম থেকে ৪ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ভ্যান সহ আটক করে স্থানীয় পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল সহ চালের মালিক স্থানীয় আক্কাস শিকারীর ছেলে ইস্রাফিল শিকারীকে আটক করে।

স্থানীয় চাল নয় বলে উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ ইনস্পেক্টর অসিত কুমার রায় জানান, ইস্রাফিল শিকারীর শ্যালক এ চাল এনে তার বাড়িতে পাঠানোর সময় এলাকাবাসী আটক করে। তার শ্যালকের বাড়ি যশোর নওয়াপাড়া বলে জানা যায়। এ প্রতিবেদন লেখার সময় বিশেষ মতা আইনী মামলার প্রক্রিয়া চলছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম