প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:44 am || প্রকাশের তারিখ: April 14, 2020, 10:56 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পুলিশই জনতা জনতাই পুলিশ...মা-বাড়ি ফেরা হবে না কি জানি না। বাড়িতে বেঁচে ফিরে যাবো তার আশাও রাখতে পারছি না। তুমি কি জানো না মা অনির্দিষ্ট কালের জন্য তোমার ছেলের ছুটি বাতিল করা হয়েছে।তুমি কি জানো না মা, যাদের দেখে ডাক্তার'রা পর্যন্ত ভয়ে দূর থেকে কথা বলে,আজ তোমার সেই ছেলেটি তার বাসায় গিয়ে বাজার করে দিচ্ছে। তুমি কি শুনেছো মা-তোমার ছেলেটি দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে, নিজে নিরাপত্তাহীনতায় ভুগছে,তবুও দেশের মানুষকে নিয়ে নিরাপত্তায় রাখার চেষ্টা করছি।
তুমি কি দেখেছো মা- এই রোগের আক্রান্ত ব্যাক্তির নির্ধারিত মৃত্যু। মৃত্যুর পর নিজের পরিবারের কোন লোক তার দাফন দিতে আসে না,তবুও নিজের কথা চিন্তা না করে গিয়েছে তোমার ছেলে। মা খুব ইচ্ছে করে একটি বার তোমার চরণতলের সেই জান্নাত টি স্পর্শ করতে। জানি না আর কখনও স্পর্শ করা হবে কি না। দোয়া করিও মা-তোমার সেই ছেলেটি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আজ এক মরন যুদ্ধে নেমেছে।
সবার প্রতি অনুরোধ কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন প্লিজ,আপনি আপনার পরিবারের জন্য ঘরে থাকুন আমরা আপনার জন্য বাইরে আছি।
ঘরে থাকুন,নিরাপদে থাকুন,সুস্থ থাকুন
সামাজিক দূরুত্ব বাজায় রাখুন ..
বাংলাদেশ পুলিশ।