আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:19 am || প্রকাশের তারিখ: April 14, 2020, 12:09 pm
যুবলীগ নেতার গোয়ালঘর থেকে ১৮ বস্তা চাল উদ্ধার
কিশোরগঞ্জ।। খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চালসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এমন ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার দামিহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইনুল ইসলামের ভগ্নিপতি আবু খার বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় ১৮ বস্তা চালসহ ডিলারের ভাই দামিহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রমজানকে আটক ক‌রে পু‌লিশ।

তাড়াইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসমত আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য ডিলার আইনুলের ভগ্নিপতি আবু খার গোয়ালঘরে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তাড়াইল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তা‌রেক মাহমু‌দের নেতৃ‌ত্বে অ‌ভিযান চালায় পু‌লিশ। এ সময় ১৮ বস্তা চালসহ ডিলারের ভাই যুবলীগ নেতা রমজানকে আটক করা হয়।

তাড়াইল থানা পু‌লি‌শের ও‌সি মো. মু‌জিবুর রহমান বলেন, চাল চোর ও কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম