আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:19 am || প্রকাশের তারিখ: April 14, 2020, 12:28 pm
করোনা ‍উপসর্গ নিয়ে চাঁদপুরে যুবকের মৃত্যু
ঢাকা।। চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত যুবকের বাড়ি সদর উপজেলার হরিনা এলাকায়। সেখান থেকেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, রাত ৩ টার কিছু পরে ওই যুবক শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে আসে। রোগীর সাথে আসা লোকজন চিকিৎসককে জানায়, দু’দিন ধরে রোগী জ্বরে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় সন্দেহজনক রোগী হিসেবে রাতেই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি কর হয়। সকাল ৮টার দিকে রোগী মারা যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম