আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 12:44 pm || প্রকাশের তারিখ: April 14, 2020, 12:58 pm
ডিসপ্লের মধ্যে থাকবে ক্যামেরা!!
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এবার ডিসপ্লের মাঝেই লুকানো ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এস ২১। এই মুঠোফোনে দৃশ্যমান ক্যামেরা থাকছে না, ক্যামেরা থাকবে ডিসপ্লের ভেতরেই। যদিও ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রযুক্তির খবর আগাম প্রকাশকারী ‘আইচ ইউনিভার্স’ নিজের টুইটারে স্যামসাংয়ে আপকামিং স্মার্টফোন এস ২১ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।

ওই টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, এই প্রথম স্যামসাং আন্ডার ডিসপ্লের ফোন আনতে চলেছে। আর সেটি হবে এস২১। এ দিকে, মুঠোফোনটি আসতে না আসতেই এটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে প্রযুক্তিবিদরা বলছেন, আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন ভালো হবে না।

অন্যদিকে ‘স্যাম মোবাইল’ তাদের প্রতিবেদনে দাবি করছে, স্যামসাংয়ের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন এস২১ ভালো ছবি তুলতে সক্ষম হবে না। কেননা, ক্যামেরা ডিসপ্লের নিচে থাকায় আলো কম পাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম