আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:44 am || প্রকাশের তারিখ: April 14, 2020, 1:11 pm
ত্রানের গায়ে থাকবে না প্রধানমন্ত্রীর ছবি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে সরকারের দেয়া ত্রাণসামগ্রী ও শিশুখাদ্যের বস্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এর আগে গত ১১ এপ্রিল ত্রাণ মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, সরকারের দেয়া ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য মোড়ক বা প্যাকেট বা বস্তায় বিতরণ করতে হবে। একই সঙ্গে মোড়ক বা প্যাকেট বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবিসহ ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে বলা হয়।

কিন্তু সোমবার (১৩ এপ্রিল) ডিসিদের কাছে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা পাঠানো হযেছে। সেখানে বলা হয়েছে- মোড়ক বা প্যাকেটে প্রধানমন্ত্রীর সরকারি ছবিসহ ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ এবং বস্তায় প্রধানমন্ত্রীর ছবি ব্যতীত শুধুমাত্র ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম