আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 10:58 pm || প্রকাশের তারিখ: April 14, 2020, 1:57 pm
লোহাগাড়ায় জনসমাঘম এড়াতে কাজ করছে সেনাবাহিনী
লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় সর্বত্র বিরাজ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগ আতঙ্ক। কর্মহীন পেশাজীবি সাধারণ মানুষ মারাত্মকভাবে আর্থিক দূরাবস্থার সম্মুখীন। বিশেষ করে কেটে খাওয়া মানুষেরা এহেন দূরাবস্থায় আর্থিক জ্বালা-যন্ত্রনায় গৃহবন্দী হয়ে নীরবে ডুকরে ডুকরে কাঁদছে। এ করুণ পরিস্থিতিতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

উপজেলার হাট-বাজার, মোটর ষ্টেশন ও বিভিন্ন বাণিজ্যিক স্থানে জনসমাগম ঠেকাতে তাঁরা সার্বক্ষণিক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি মিষ্টিমধুর ভাষা দিয়ে মানুষকে প্রয়োজনের বাহিরে বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শও দিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে পথচারীদের মাঝে তারা মাক্স ও বিতরণ করছেন। নিজ জীবনের নিরাপত্তার কথা না ভেবে সরকারের আদেশ পালন করতে পেশাগত দায়িত্ববোধ মনে মানব সেবায় তারা সার্বক্ষণিক নিজকে নিয়োজিত রেখেছেন। স্থানীয় সচেতন মহল সেনা বাহিনীর এ উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন। তাঁরা আগামীতে সেনা বাহিনী ও স্থানীয় প্রশাসনের আরো কঠোর ভূমিকা কামনা করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম