আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:46 am || প্রকাশের তারিখ: April 14, 2020, 5:49 pm
করোনায় আক্রান্ত শেখ ফজিলাতুন্নেসার ৩ চিকিৎসক
গাজীপুর।। গাজীপুরের কাশিমপুর থানার তেঁতুলবাড়ির এলাকার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের একজন নারী চিকিৎসকসহ তিন বিশেষজ্ঞ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের পরিচালক ডা. রাজীব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজেটিভ হওয়া তিন চিকিৎসকের মধ্যে একজন প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের, কনসালটেন্ট রেডিওলোজি বিভাগের একজন নারী চিকিৎসক এবং একজন স্পেশালিস্ট নেফ্রোলজি বিভাগের চিকিৎসক রয়েছেন।

হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের পরিচালক ডা. রাজীব হাসান বলেন, ওই তিন চিকিৎসক অসুস্থতা অনুভব করায় গত সোমবার (৬ এপ্রিল) থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় ১২ এপ্রিল (রবিবার) নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে সোমবার (১৩ এপ্রিল) রাতে ওই তিন চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকেরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে এবং সুস্থ আছেন।

তিনি আরও বলেন, আক্রান্ত তিন চিকিৎসকের সংস্পর্শে ছিল এমন আরো ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বাকি ৬ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম