বাগেরহাট সংবাদদাতা।। খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর মেশিনে ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে একটি। শনাক্ত হওয়া ওই রোগীর (৩৫) বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে। এটা বাগেরহাট জেলায় পাওয়া প্রথম করোনা রোগী।