প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:01 am || প্রকাশের তারিখ: April 14, 2020, 10:27 pm
গিয়াস উদ্দিন রুবেল।। কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রলীগের কান্ডারী, বর্তমান ছাত্র রাজনীতির স্পন্দন মেয়রপুত্র তাশিক মির্জা কাদেরের সৌজন্যে পাঁচশ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগ।
আজ মঙ্গলবার সকালে ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার জননন্দিত মেয়র আবদুল কাদের মির্জা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাদের মাধ্যমে বিভিন্ন অসহায় ও গরীব দুঃস্থ পরিবারগুলোতে এ ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তাশিক মির্জা কাদের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই ফরহাদ, বসুরহাট পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদসহ প্রমূখ।
আ/রি