আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: July 10, 2019, 8:39 am
মার্কিন পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক প্রত্যাহারের জন্য হুমকি
আবা ডেস্ক: মার্কিন পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, শুল্ক আরোপ নিয়ে ভারতকে অনেক সময় দেয়া হয়েছে। তবে তারা কোন ব্যবস্থা নিতে পারেনি। শুল্ক আরোপ আর মেনে নেয়া হবে না হুমকি দিয়ে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ভারতকে সতর্ক করেন ট্রাম্প। গেলো ৫ জুন ভারতকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। জিএসপি বাতিলের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার ঘোষণা দেয় ভারত। এর ধারাবাহিকতায় ২৮টি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে দিল্লি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম