আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 2:16 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 2:56 pm
আদিতমারীতে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করতে এসে যুবক আটক
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন হাসিবুল ইসলাম (৩৫) নামের এক যুবক।

আটক হাসিবুল নীলফামারী জেলার ফারুকুল ইসলামের ছেলে ও লালমনিরহাট জেলা জজ কোর্টের চীফ জুডিশিয়াল আদালতের বেঞ্জ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

এলাকাবাসী জানান, বুধবার (১৫ এপ্রিল)  উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের জামুরটারী গ্রামের সহিদুল ইসলামের ছেলে রানার কাছে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করতে আসেন। এসময় তার কথা বার্তায় সন্দেহ হলে রানা এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করেন। পরে এলাকাবাসী আদিতমারী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক ওই যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম