প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:45 pm || প্রকাশের তারিখ: April 15, 2020, 2:58 pm
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। ১৫ এপ্রিল সকাল সাড়ে ছয়টার দিকে ভূরুঙ্গামারীর সোঁনাহাট ঈদ গাঁ মাঠ সংলগ্ন সোঁনাহাট-কচাকাটা সড়কে এই সড়ক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া থেকে ভূরুঙ্গামারী অভিমুখে আসা একটি মোটরসাইকেলের সাথে কচাকাটা অভিমূখে যাওয়া একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বলদিয়া থেকে আসা মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম হাফিজুল ইসলাম (৩২)। সে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের সফর উদ্দিন মন্ডলের পুত্র।