আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:55 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 3:42 pm
বিনা প্রয়োজনে মোটরসাই‌কেল নি‌য়ে বের হ‌লেই পু‌লি‌শের সঙ্গে ৮ ঘন্টা ডিউটি!
এজি লাভলু।। ক‌রোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পু‌লিশ। তবে জনসাধারণকে বিশেষ করে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মোটরসাইকেলে অহেতুক ঘোরা‌ফেরা বন্ধ করতে ভিন্নরকম শা‌স্তির ব্যবস্থা করেছে কু‌ড়িগ্রাম জেলা পু‌লিশ।

১৫ এপ্রিল থে‌কে বিনা প্রয়োজ‌নে মোটরসাই‌কেল নি‌য়ে সড়‌কে বের হ‌লেই তা‌কে পু‌লি‌শের সঙ্গে বাজা‌রে ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। ‘পু‌লিশ সুপার কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পে‌জে পোস্ট দি‌য়ে এ নি‌য়ে সতর্ক ক‌রে‌ছে কুড়িগ্রা জেলা পু‌লিশ।

ফেসবুক পোষ্টে বলা হয়েছে, ‘আগামীকাল (বুধবার) থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’ জেলা পু‌লি‌শের এমন উদ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন অনেকে। কেউ কেউ এর চে‌য়েও ক‌ঠোর পদ‌ক্ষে‌পের পরামর্শও দি‌য়ে‌ছেন।

এ বিষয়ে জান‌তে চাই‌লে পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান (বিপিএম) ব‌লেন, ‘ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় কুড়িগ্রাম জেলা পু‌লিশ দিনরাত একাকার ক‌রে কাজ কর‌ছে। ‌বিনা প্রয়োজনে মানুষ‌কে বাইরে আস‌তে নি‌ষেধ কর‌লেও অনেকে তা মান‌ছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফ‌লে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব‌্যবস্থা নেওয়া হ‌বে। সে ল‌ক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবু মানুষ যেন ঝুঁকি নি‌য়ে বাইরে না আসে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম