আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 11:41 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 3:45 pm
নতুন ইমোজি আসছে ২০২২ সালে
ঢাকা।। চলতি বছরের জানুয়ারিতে ১১৭টি ইমোজি প্রকাশ করেছিল ইউনিকোড ককনসোরটিয়াম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন কোনো ইমোজি আসবে না আগামী বছর। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত।

জানা গেছে, প্রতি বছর জানুয়ারিতে ইমোজি অ্যাপ্রুভ করা হয়। এরপর অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে ইমোজির আপডেট পৌঁছায় সেপ্টেম্বরে এসে। কিন্তু এবার ডেভেলপাররা নতুন ইমোজি তৈরির জন্য পর্যাপ্ত সময় পাননি।

ইমোজি হলো এক ধরনের ডিজিটাল ভাষা। যে কারণে একটা সাধারণ টেক্সটে এটি ব্যবহারের ফলে ইমোশন জুড়ে যায়। টাইপ করা মেসেজে যেহেতু কণ্ঠ শোনা যায় না তাই অনেক সময় প্রেরক আর প্রাপকের মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু ইমোজি এ সমস্যাটাকে নিমিষেই সমাধান করে ফেলে!

সূত্র: ডেইলি-বাংলাদেশ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম