আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:22 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 3:56 pm
যুক্তরাষ্ট্রে চিকিৎসকসহ আরো ছয় বাংলাদেশির মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় (১৪ এপ্রিল, মঙ্গলবার) এক চিকিৎসকসহ আরো ৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন-- নিউইয়কের ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন, সঙ্গিত শিল্পী বীণা মজুমদার ও প্রবাসী শরীফ আহমদ, এনাম উদ্দিন, এম রহমান মুক্তা ও রানা বেগম।

লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসাধীন শামীম আল মামুনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। তিনি সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে গত ২৮ দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৩ জনে।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে অন্তত ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অপরদিকে, কাতারে আরও ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মঙ্গলবার ( ১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি। এ নিয়ে দেশটিতে ৫ বাংলাদেশির মুত্যু হয়েছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম