প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:24 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 7:54 pm
লালমনিরহাট সংবাদদাতা।। গুড়ি গুড়ি বৃষ্টিকেও হার মানাতে পারেনি হতদরিদ্র মানুষগুলোকে। বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছিলেন সেখানজার মানুষজন। আর এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে নিজের নির্বাচনী আসনে (কালীগঞ্জ-আদিতমারী) হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
তারই অংশ হিসাবে বুধবার (১৫ এপ্রিল) কালীগঞ্জের দলগ্রামে মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। ওই দিন দুপুরে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
এসময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর হোসেন ও দলগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ছোটন।
এদিকে বিকালে কালীগঞ্জ উপজেলার চাপারহাটে চন্দ্রপুর ইউনিয়নের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমান মাহবুবুজ্জামান আহমেদ, ইউএনও রবিউল হাসান এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ।
জানা গেছে, গতকাল আদিতমারী উপজেলায় মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। আজও সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি আজ শুরু হলো কালীগঞ্জ উপজেলার ত্রাণ বিতরণ। দুই উপজেলার ১৬টি ইউনিয়নেই চাল,ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেয়া হবে ১০ হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে।