আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 9:54 pm
কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ
কেশবপুর(যশোর)সংবাদদাতা॥ যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনা কর্মসূচী হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন।

উল্লেখ্য ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনা কর্মসূচী হিসাবে বিনামূল্যে বিঘাপ্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএমপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম