আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 9:58 pm
নেত্রকোনার পূর্বধলায় ২৭ বস্তা চাউল সরকারি চাল আটক
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনার পূর্বধলায় ২৭ বস্তা সরকারী চাল জনতার হাতে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার হোগলা বাজারে ও পার্শ্ববর্তী আতিক চাউল কল থেকে এই চাল আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ উক্ত চাল জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে একটি মোটর সাইকেলে করে পার্শ্ববর্তী ময়মনসিংহের তারাকান্দা থেকে চার বস্তা চাল নিয়ে আসছিল। পুর্বধলার হুগলা বাজারে পৌছলে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে আতিক চাউল কলে নিয়ে যাওয়ার কথা বলে। তার তথ্যমতে চাউল কলে গিয়ে আরো চাল পাওয়া যায়। এক পর্যায়ে মোটর সাইকেলকে অন্য একটি মোটর সাইকেল চালক এসে তাকে নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানায় করোনা পরিস্থিতিতে ত্রান দেয়ার প্রাক্ষালে প্রতিদিন এধরনের ঘটনা ঘটছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য বলা যাবে। এছাড়াও জব্দকৃত চাল হেফাজতে নেয়া হয়েছে।

এছাড়াও বিষয়টি দুদক এবং জেলা নেত্রকোনা জেলা প্রশাসকের নিকট অবহিত করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চাউল কলের মালিক পলাতক রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম