প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:48 pm || প্রকাশের তারিখ: April 16, 2020, 5:47 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকায় জাজিরায় সেনাবাহিনীর যানবাহন দুর্ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপি আর) জানায়, সকালে সাভার সেনানিবাস থেকে জাজিরায় যাওয়ার পথে সেনাবাহিনী কনভয়ের ওই ৩ টনের ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।
সোহরাওয়ার্দী হাসপতালের কাছে উল্টো পথে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
দুর্ঘটনায় প্রিন্স নামের একজন সৈনিক ঘটনাস্থলেই মারা যান। ওই ট্রাকে ২১ জন সেনাসদস্য ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন বলে জানিয়েছে আইএসপিআর।
নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে ২৫ মার্চ থেকে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। প্রতিদিন প্রায় পাঁচ হাজার সেনা সদস্য মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জানান।